সাহিত্য পুরস্কার পেলেন ড. মুহম্মদ জাফর ইকবাল || বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বঙ্গবন্ধু বইমেলা

বিশেষ প্রতিবেদনঃ বঙ্গবন্ধুর নামে উৎসগীকৃত বইমেলার দ্বিতীয় আয়োজন সফলভাবে সম্পন্ন হলো লং আইল্যান্ড সিটির ইভানজেল ক্রিশ্চিয়ান সেন্টারে। কবিতা পাঠ, আলোচনা, সেমিনার, বই পরিচিতি, বইএর মোড়ক উন্মোচন, সাক্ষাৎকার, প্রধান অতিথির সাথে আলাপচাারিতা, নাচ গানের মধ্য দিয়ে ১৫ মে শুক্রবার সন্ধ্যায় উদ্বোধন হওয়া বইমেলা শনি রবিবার দিনভর আয়োজনের শেষে পর্দা নামল। বছর বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা নবীজিনাত সাহিত্য পুরস্কার পেলেন . মুহাম্মদ জাফর ইকবাল। এই বইমেলায় প্রধান অতিথি হিসাবে তিনদিনই সুন্দর করে শাড়ি পরে উপস্থিত ছিলেন ৭৭ বছর বয়সী বাংলা কবিতা অনুবাদক ক্যারোলাইন রাইট।

উদ্বোধনী সংগীত পরিবেশন করে বিপার শিল্পীরা। পরিবেশিত হয় বাংলাদেশ আমেরিকার জাতীয় সংগীত। ফুল আর উত্তরীয় পরিয়ে অতিথিদের বরণ করা হয়। উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি কবি ক্যারোলাইন রাইট, . .কে. আবদুল মোমেন বইমেলার আহবায়ক . নুরুন নবী। সুপরিসর থিয়েটারের বাইরে লবিতে ছিল বই বেচাকেনার আয়োজন। প্রবেশমুখে ছিল বুটিকসহ অন্যান্য পণ্যের স্টল। প্রবেশমুখে আরো ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রমাণসাইজ কাটআউট। সেখানে তার পাশে দাঁড়িয়ে ছিল সার্বক্ষণিক ছবি তোলার লাইন।

প্রাপ্ত খবরে বলা হয়, ‘বই হোক একাত্তরের শানিত বর্মশ্লোগানকে প্রতিপাদ্য করে তিনদিনের এই আয়োজনে অন্যতম আকর্ষণ ছিলেন  খ্যাতিমান রবীন্দ্রসংগীত শিল্পী শ্রেয়া গুহঠাকুরতা, বিখ্যাত লোকসংগীত শিল্পী জয় শংকর, শিল্পী দীনাত জাহান মুন্নী, বাউল শিল্পী কালা মিয়া, নতুন প্রজন্মের শিল্পী আলভান চৌধুরী প্রমুখ। গান গেয়েছেন বিশিষ্ট শিল্পী তাজুল ইমামবিপ্লব মুখার্জি, রাজীব ভট্টাচার্য, সেলিমা আশরাফ, শাহ মাহবুব, নীলুফার জাহান, অনিন্দিতা চৌধুরী, মেলাল করিম, করিম হাওলাদার, সেজান মাহমুদ, দিনার মনি, মোহাম্মদ শাহীন, তাহমিনা শহীদ, ফাহমিদা এনি, সুকন্যা শৈলী, শারমিন আক্তার, সাগ্নিক মজুমদার, মুনমুন সাহা, সুতপা মন্ডল, ক্রিস্টিনা রোজারিও প্রমুখ। সেতার বাজিয়ে শোনান মোরশেদ খান অপু, নাটকে অংশ নেন প্রতিমা সুমি, শীতেষ ধর, শুক্লা রায়, বসুনিয়া সুমন প্রমুখ। তরুণ প্রজন্মের নাহিয়ান ইলিয়াস, জনম সাহা, দানিয়া সৈয়দ দিয়া, গুঞ্জরী সাহা, সহ অনেকেই অংশ নিয়েছেন বিভিন্ন অনুষ্ঠানপর্বে। ছিল বিশিষ্ট আলোকচিত্রী পাভেল রহমানের একক উপস্থাপনা। নৃত্যে  এ্যানি ফেরদৌস ছিলেন বিশেষ পরিবেশনা নিয়ে।

বিপা, উদীচী, আনন্দধ্বনি, তালতরঙ্গ, মিঠান ড্যান্স একাডেমি, কৃষ্টি, বিকেপিএ প্রভৃতি সংগঠন অংশ নিয়েছে তিন দিনের প্রোগ্রামে।

তরুণ প্রজন্মের জন্য ছবি আঁকা, নাচ গান আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ছিল শনি রবিবার।

নাদিম ইকবাল শামীম আল আমীনের নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। যাতে বঙ্গবন্ধুর জীবনাদর্শ, দখলদার ইউনুসের মবশাসন, দেড় বছরের জুলুম উঠে এসেছে।

এবারের তিনদিনের বইমেলায় বিষয়ভিত্তিক কয়েকটি সেমিনার, নতুন বইয়ের মোড়ক উন্মোচন বই পরিচিতি, প্রকাশকদের মুখোমুখি, স্বরচিত কবিতা, আবৃত্তি, নবীনপ্রবীণ যাপনচিত্রের অভিজ্ঞতা, মায়েদের কথাপ্রবাসের প্রতিকূলতা, ইত্যাদি বিষয় প্রোগ্রামে অন্তভুর্্ক্ত ছিল।

সবকিছুতেই বইমেলায় মুখ্য ছিলেনবঙ্গবন্ধু বিশিষ্ট উপস্থাপক স্বাধীন মজুমদারের নেতৃত্বে তাহরীনা প্রীতি, পিংকি চৌধুরী, বিথী রায় প্রমুখের একটি সমন্বয়ক সঞ্চালক টিম পুরো অনুষ্ঠানমালা পরিচালনা করেছেন পুরো তিন দিন। শনি রবিবার নবীন প্রবীণ অনুষ্ঠানমালা মায়েদের অভিজ্ঞতার মত দুটি আয়োজন উপস্থাপনা করেছেন বিশিষ্ট কবি মনজুর কাদের।

 কবিতা পাঠ বই নিয়ে পর্বের ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ রাইটার্স ক্লাব। আবু সাঈদ রতনের সমন্বয়ে এই পর্বটি উপস্থাপনা করেন কবি ফারহানা ইলিয়াস তুলি।

মিনহাজ আহমেদের নির্দেশনায় পুঁথি আলেখ্য লালবদরনামা প্রশংসিত হয়।

বিশিষ্ট শিল্পী লুৎফুন নাহার লতা খ্যাতিমান আবৃত্তিশিল্পী মিথুন আহমেদ পরিবেশন করেছেন একক পর্ব দুটি।

বইমেলা উপলক্ষে একটি ম্যাগাজিনউত্থানপ্রকাশিত হয়েছে। প্রধান সম্পাদকীয় উপদেষ্টা .নুরুন নবীর তত্ত্বাবধানে কবি ফকির ইলিয়াসের সংযোগ সমন্বয়ে এটি সম্পাদকের দায়িত্বে ছিলেন আসলাম আহমাদ খান। একটি সম্পাদনা পরিষদ নিরলস কাজ করেছে এই ম্যাগাজিনে। প্রচ্ছদ এঁকেছেন শিল্পী তাজুল ইমাম। শব্দ সংযোগ গ্রাফিক্স বুনন প্রকাশন, বাংলাদেশ। ছাপাপ্রিন্ট মিডিয়া, নিউইয়র্ক। 

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা নবীজিনাত ফাউন্ডেশন সাহিত্য পুরস্কারঘোষণা করা হয় রবিবার রাতে। এবারের পুরস্কার পেয়েছেন বিশিষ্ট লেখক . মুহম্মদ জাফর ইকবাল। এই সম্মানীর অর্থমূল্য ২০০০ ডলার একটি ক্রেস্ট। মবাক্রান্ত বাংলাদেশ ছেড়ে, . মুহম্মদ জাফর ইকবাল বিশ্বের অন্য একটি দেশে অবস্থান করছেন। তাঁর পক্ষে এই সম্মানী গ্রহণ করেন একাত্তরের প্রহরী ফাউন্ডেশনের সদস্য সচিব স্বীকৃতি বড়ুয়া। 

একাত্তরের প্রহরী ফাউন্ডেশন তিনদিনের বইমেলার পুরো সমন্বয় করেছেন উত্তর আমেরিকার বিশিষ্ট আবৃত্তিশিল্পী গোপন সাহা তার টিম। এবারে বইয়ের স্টল নিয়ে ছিলসময় প্রকাশন, নালন্দা, বাতিঘর, অন্বয়, বিদ্যাপ্রকাশ, কবি প্রকাশনী, কালিক, মুক্তমনা, কবি দিলওয়ার ফাউন্ডেশন, বাংলাদেশ রাইটার্স ক্লাব, আমরা শিশুদের সঙ্গী, জয় বাংলা পাঠাগার, শব্দগুচ্ছ, বই বিনিময়, মহসীন বুকসসহ অন্যান্য। ছিল আর্টস এন্ড ক্রাফটসের পাঁচটি স্টল।

রাজনীতির খোলামঞ্চ, আমেরিকাবাংলাদেশ গোপন বাণিজ্য চুক্তি খাদ্য সংকট, লেখক বঙ্গবন্ধু, অভিবাসী সাহিত্যের প্রতিকূলতা, লেখক প্রকাশক মুখোমুখি ইত্যাদি সেমিনারে অংশ নেন. নুরুন নবী, . কে মোমেন, . বি এম নাসির, দস্তগীর জাহাঙ্গীর, .রানা হাসান মাহমুদ, মুহাম্মদ ফজলুর রহমান, অধ্যাপিকা হোসনে আরা, মিনহাজ আহমেদ, স্মৃতি ভদ্র, মিয়া জাকির, শামসুদ্দিন আজাদ, খুরশীদ আনোয়ার বাবলু, মিলটন আহমেদ, .এনামুল হক, মইনুল ইসলাম, ময়নুজামান চৌধুরী, ইফজাল চৌধুরী, জাকারিয়া চৌধুরী, আব্দুল কাদের মিয়া, রাফায়েত চৌধুরী, বেলাল বেগ, রেদওয়ানুর জুয়েল, সুব্রত তালুকদার, সিরাজ উদ্দিন সোহাগ, শাখাওয়াত আলী প্রমুখ।

ইন্সাপায়ারিং মোমেন্টস উইথ ক্যারোলিন রাইটসেমিনারে অংশ নেন এই প্রজন্মের নাহিয়ান ইলিয়াস জনম সাহা।

স্বরচিত কবিতা, আবৃত্তি গানের আরও কয়েকটি পর্বে অংশ নেন আনোয়ারুল  লাভলু, আবু নাসের মানিক, শুক্লা রায়, শ্রেয়া সেন, হাফসা ইমাম, মাহের আব্দুল্লাহ, গীতা রায়, প্রিয়াংকা দাশ, ক্রিস্টিনা রোজারিও, কাওসারী মালেক রোজী, শহীদ উদ্দিন, মিশুক সেলিম, খালেদ সরফুদ্দীন, আনোয়ার সেলিম প্রমুখ।

শনি রবিবার শিশু কিশোরদের অনুষ্ঠানের পুরো সমন্বয় করেন পারভীন সুলতানা।

তিনদিনব্যাপি অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ব্যবস্থাপনায় ভ্যানগার্ডের মতো কাজ করেছেনগোপাল সান্যাল,স্বীকৃতি বড়ুয়া, মিলটন আহমেদ, স্বপ্না ইমাম, সুতপা মণ্ডল, মনিরা আকঞ্জি, শাহরিয়ার সালাম, জয়তূর্য চৌধুরী, ঝর্ণা চৌধুরী, সাজ্জাদ হোসেন সবুজ প্রমুখ।

সাংবাদিক কবি ফকির ইলিয়াসের সংযোগ সমন্বয়ে প্রচারের দায়িত্বে কর্মতৎপর ছিলেন প্রচার সম্পাদক আসলাম আহমাদ খান।

Related Posts