মূলধারার গ্রুপ শোতে তিন বাংলাদেশী শিল্পী
বাঙালী প্রতিবেদনঃ কুইন্সের লং আইল্যান্ড সিটির লোকাল এনওয়াইসি মিউজিয়মে বৃহস্পতিবার শুরু হলো ‘এ্যাবাউট ফেস, রিয়েল এন্ড রি—ইমাজিন্ড’ শিরোনামের গ্রুপ শো। এই চিত্র প্রদর্শনীতে বাংলাদেশী বংশোদ্ভুত নিউইয়র্কের তিন শিল্পীর শিল্পকর্মও অন্তভুর্ক্ত হয়েছে। তারা হলেন শিল্পী কায়সার কামাল, শিল্পী জেবুন্নেসা কামাল এবং দীপা দেবনাথ।
‘আর্ট ব্রেক আউট’ এই প্রদর্শনীর আয়োজক। এই প্রদর্শনীর প্রাক্কালে পাঠানো এক ফ্লায়ারে তারা শিল্পী কায়সার কামালের চিত্রকর্মের প্রশংসা করেছে।
এই প্রদর্শনীতে নিউইয়র্কের বিভিন্ন ইমিগ্রান্ট কম্যুনিটির দুই ডজন শিল্পীর চিত্রকর্ম রয়েছে। এর মধ্যে অন্যান্য কয়েকজন উল্লেখযোগ্য শিল্পী হলেন ড্যানিয়েল চ্যারেট, ট্যারা মারে, স্যারা মোজেসন, বিলি ওয়াল্ডম্যান, বনি এ্যাস্টর, জেসন বোফিল, মোইন বোভেল, গ্যাব্রিয়েল ফুয়েন্তেস, এন্টোনিও গোমেজ, টনি ল্যাসিও, ইসা ইব্রাহিম, ড্যানিয়েল মোজেসন, নিকোলাস মায়ার্স, ফেফা রোমানোভা, ড্যাভি স্যান্ডি, বিলি ওয়াল্ডম্যান ও ডেলা ওয়েলস।
এই প্রদর্শনীর কিউরেটর বনি এ্যাস্টর ও লোয়া স্ট্যাভিস্কি। দ্য লোকাল এনওয়াইসি মিউজিয়মের ঠিকানাঃ ১৩০২ ৪৪ঃয আবহঁব, খ.ও.ঈ, ঘণ
