দুই ইউএস সিনেটরসহ অন্যদের কাছ থেকে || এক সাথে দেলোয়ার পেলেন ২৫টি সম্মাননা

বাঙালী প্রতিবেদনঃ কুইন্সের জ্যামাইকা এখন নিউইয়র্কে বাংলাদেশীদের অন্যতম বসতি। আর বসতি বলেই এটা বাংলাদেশী ইমিগ্রান্টদের ব্যবসা কেন্দ্রও। অথচ অনেকের কাছেই কল্পনার অতীত মনে হবে যে গত আশির দশকের শেষ এবং নব্বইএর দশকের শুরুর দিকে এই এলাকাটি ছিল ভীতিকর একটি লোকেশন। সন্ধ্যায় অন্ধকার নেমে এলে বাংলাদেশীরা একা চলার সাহস পেত না। কিন্তু কিশোর বয়সে আমেরিকায় এসে ফখরুল ইসলাম দেলোয়ার সমবয়সী বন্ধুদের নিয়ে নেমে পড়েন জ্যামাইকা এলাকার সন্ত্রাস নিয়ন্ত্রণে। এখন অবশ্য কল্পনা করা যাবে না কাজটি কতটা জটিল এবং ঝুঁকিপূর্ণ ছিল। হ্যাঁ, তাদের প্রচেষ্টাতেই এই এলাকা থেকে ক্রাইম কমতে শুরু করে।

এই ফখরুল ইসলাম দেলোয়ার আজ নিউইয়র্কের মূলধারায় নিজের একটি অবস্থান তৈরি করেছেন। আর তার পুরস্কার পাচ্ছেন দীর্ঘদিন ধরে। কংগ্রেসউয়োম্যান গ্রেস মেং তাকে কংগ্রেশনাল প্রক্লেমেশন দিয়েছেন ২০২৩ সালে। প্রক্লেমেশন দেয়ার দিনটিকে তিনি ঘোষণা করেন ফখরুল ইসলাম দেলোয়ার ডে।

গত শুক্রবার স্প্রিংফিল্ড বুলোভার্ডের আনটন পার্টি হলে আয়োজিত গাই আর ব্রুয়ার বুলোভার্ড ইউনাইটেড ডেমোক্রেটিক ক্লাবের ৭১ বছর পূর্তি অনুষ্ঠানে একই সাথে ২৫ জন নির্বাচিত প্রতিনিধির কাছ থেকে সম্মাননা পেলেন ফখরুল ইসলাম দেলোয়ার। তার কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা দেয়া হয় কোনো কৃষ্ণাঙ্গ ব্যক্তির বাইরের কাউকে। এই ক্লাবটি সাউথ ইস্ট কুইন্সের সবচেয়ে প্রাচীন ডেমোক্রেটিক প্রতিষ্ঠান। তাঁকে যারা সম্মাননা প্রদান করেন তাদের মধ্যে অন্যতম হলেন ইউএস সিনেটর চাক শুমার, ইউএস সিনেটর কাস্টের্ন জিলিব্র্যান্ড, কংগ্রেসম্যান গ্রেগরি মিকস, কংগ্রেসউয়োম্যান গ্রেস মেং, গভর্নরর ক্যাথি হকুল, স্টেট এটর্নি জেনারেল লেটিশিয়া জেমস, কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস জুনিয়র সহ স্টেট সিনেটর, স্টেট এসেম্বলি সদস্য এবং নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্যবৃন্দ।

ফখরুল ইসলাম দেলোয়ারের হাতে এই ২৫টি সম্মাননা তুলে দেন গাই আর ব্রুয়ার বুলোভার্ড ইউনাইটেড ডেমোক্রেটিক ক্লাবের প্রেসিডেন্ট . জিন ফেল্পস, জেনারেল সেক্রেটারি মেনি কফম্যান, এক্সিকিউটিভ সেক্রেটারি পামেলা ব্লুফোর্ড, এক্সিকিউটিভ লিডার প্রেস্টন বেকার প্রমুখ।

আনটন পার্টি হলে আমন্ত্রিত অতিথিরা মুহূমুর্হূ করতালি দিয়ে ফখরুল ইসলাম দেলোয়ারকে অভিনন্দিত করেন।

উল্লেখ্য এই ডেমোক্রেটিক ক্লাবের প্রতিষ্ঠাতা আর্চি স্পিগনার। তার নেতৃত্বে সাউথ ইস্ট কুইন্স অর্থাৎ সাউথ জ্যামাইকা থেকে বিপুল সংখ্যক জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে কংগ্রেস থেকে স্টেট সিনেট এসেম্বলি এবং সিটি কাউন্সিলে।

Related Posts