নিউইয়র্কে ঈদের জামাত

নিউইয়র্কঃ আগামী ২৭ মে বুধবার নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। ঈদুল আযহা ধর্মপ্রাণ মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব। ঈদুল আযহা উদযাপনের অন্যতম প্রধান কর্মকান্ড হচ্ছে ঈদের নামাজ আদায় করার পর সৃষ্টিকর্তার উদ্দেশ্যে পশু কোরবানী। সেই লক্ষ্যে চলছে নানা আয়োজন, প্রস্তুতি। এদিকে নিউইয়র্কের বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি চলছে এবং মসজিদগুলো নামাজ অদায়ের সময়সূচীও ঘোষণা করেছে।

জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি): নিউইয়র্কে বাংলাদেশীদের উদ্যোগে প্রতিষ্ঠিত পরিচালিত অন্যতম শীর্ষস্থানীয় ধমীর্য় প্রতিষ্ঠান জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) এবার ঈদুল আযহার একটি জামাত অনুষ্ঠিত হওয়ার কর্মসূচী ঘোষণা করেছে। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় স্থানীয় টমাস এডিসন হাইস্কুল মাঠে এই জামাত অনুষ্ঠিত হবে বলে জেএমসি পরিচালনা কমিটির সেক্রেটারী ফখরুল ইসলাম দেলোয়ার জানিয়েছেন। 

আমেরিকান মুসলিম সেন্টার (এএমসি): জ্যামাইকার আমেরিকান মুসলিম সেন্টার (এএমসি)—এর উদ্যোগে ঈদুল আযহার ৫টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৬টায়, দ্বিতীয় জামাত সকাল ৭টায়, তৃতীয় জামাত সকাল ৮টায় মসজিদে এবং চতুর্থ পঞ্চম জামাত যথাক্রমে সকাল ৯টা ১০টায় এএমসি মসজিদ সংলগ্ন রুফস কিং পার্কে অনুষ্ঠিত হবে।

বাংলাবাজার জামে মসজিদ ব্রংক্স: পিএস ১০৬এর প্লেগ্রাউন্ডে হবে একটি জামাত সকাল ৮টায়। মেয়র জোহরান মামদানি এই জামাতে নামাজ পড়বেন।

নর্থ ব্রংক্স ইসলামিক সেন্টারের একটি জামাত হবে সকাল সাড়ে ৮টায় ওভাল পার্কে।

দারুল আহনাফ নিউইয়র্কের একটি জামাত হবে সকাল সাড়ে ৭টায় ৩০৯১ ডিকাটুর এভেন্যু ব্রংক্সে।

ব্রুকলীনের বাংলাদেশ মুসলিম সেন্টারে ২টি জামাত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৬টায় আর দ্বিতীয় জামাত ৮টায়।

হিলসাইড ইসলামিক সেন্টারে চারটি জামাত হবে। প্রথম জামাত সকাল .৪৫ মিনিট, দ্বিতীয় ৮টা, তৃতীয় ৯টায়, আর শেষ জামাত সকাল ১০টায়। তৃতীয় জামাত হবে এলক লজে।

কুইন্স ভিলেজে ৯৩ এভেন্যুতে (২১৩ ২১৪ স্ট্রিটের মাঝে) একটি জামাত হবে সকাল ৮টায়।

আরাফা ইসলামিক সেন্টার: জ্যামাইকার মসজিদ আল আলাফা (আরাফা ইসলামিক সেন্টার)—এর উদ্যোগে মসজিদের ভেতরে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। সম্ভাব্য সময়সূচি সকাল ৭টা, ৮টা ৯টায়।

মসজিদ মিশন: জ্যামাইকারহাজী ক্যাম্প মসজিদনামে পরিচিত মসজিদ মিশনের উদ্যোগে ৩টি ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হবে। সকাল ৬টায় প্রথম জামাত সকাল ৭টা দ্বিতীয় জামাত মসজিদ প্রাঙ্গনে এবং তৃতীয় জামাত সকাল ৮টায় ১৭৫ স্ট্রীট হিলসাইড এভিনিউ কর্ণার সংলগ্ন পার্কে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। 

দারুস সালাম মসজিদ: জ্যামাইকার দারুস সালাম মসজিদে ঈদুল আযহার ৪টি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, ৮টায়, সোয়া ৯টায় ১০টায়। 

মসজিদ আল রাইয়ান: কুইন্সের হলিসউডে প্রতিষ্ঠিত মসজিদ আল রাইয়ানএর উদ্যোগে দুটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা সকাল ৮টায় মসজিদ ভবনে (মুনা সেন্টার অব জ্যামাইকা) এখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা থাকবে। 

মসজিদ নামিরাহ: জ্যাকসন হাইটসের মসজিদ নামিরাহ (মুনা সেন্টার অব জ্যাকসন হাইটস) মসজিদ সংলগ্ন ৩৫৩৫, ৭১ স্ট্রিটে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। 

আলআমিন জামে মসজিদ: এস্টোরিয়ার আলআমিন জামে মসজিদ ইসলামিক সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় মসজিদ সংলগ্ন রাস্তার ওপর।

নিউইয়র্ক ঈদগাহ: নিউইয়র্ক ঈদগাহের উদ্যোগে ঈদের ৬টি জামাত অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায়। প্রথম জামাত সকাল ৬টায়, দ্বিতীয় জামাত সকাল ৭টায়, তৃতীয় জামাত সকাল ৮টায়, চতুর্থ জামাত সকাল ৯টায়, পঞ্চম জামাত ১০টা এবং শেষ জামাত সকাল ১১টায়।

পার্কচেস্টার জামে মসজিদ: ব্র্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদের উদ্যোগে ঈদের দুটি জামাত হবে মসজিদের ভিতেও সামনের রাস্তায়। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়।

বাইতুল জান্নাহ জামে মসজিদ: ব্রুকলীনের বাইতুল জান্নাহ জামে মসজিদ মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে খোলা রাস্তায় সকাল ৮টায় ঈদুল জামাত অনুষ্ঠিত হবে। ছাড়া মসজিদের ভেতরে প্রথম জামাত হবে সকাল সাড়ে ৬টায়। বৃষ্টি হলে সকাল সাড়ে ৭টা থেকে পরপর পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

নিউ কার্ক বেলাল মসজিদ: ব্রুকলীনের নিউ কার্ক বেলাল মসজিদের উদ্যোগে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৬টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭টায় এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৮টায়। খবর ইউএনএর।

Related Posts