মেয়র মামদানি বাংলাবাজার মসজিদে জামাতে যোগ দেবেন

বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ব্রংক্সের পার্কচেস্টারস্থ বাংলাবাজার জামে মসজিদের পবিত্র ঈদুল আজহার নামাজের জামাতে যোগ দেবেন। এই জামাত হবে নিকটবতীর্ পিএস ১০৬ স্কুলের প্লেগ্রাউন্ডে সকাল ৮টায়। খবরটি মেয়র অফিস থেকে জানা না গেলেও বাংলাবাজার জামে মসজিদের ফ্লায়ারে তাঁর বিশেষ অতিথি হিসাবে উক্ত জামাতে যোগ দেয়ার কথা উল্লেখ করা হয়েছে। উক্ত ফ্লায়ারের কপি সাপ্তাহিক বাঙালী পেয়েছে। মসজিদের কর্মকর্তা লালন আহমেদ পরে খবরটি নিশ্চিত করেন।

উল্লেখ্য বিল ডি ব্লাজিও দুই মেয়াদে মেয়র থাকাকালে প্রথম মেয়াদের প্রতি বছরই দুই ঈদের জামাতে কোনো মসজিদে বা উন্মুক্ত স্থানে উপস্থিত হয়ে মুসল্লিদের অভিনন্দন ঈদের শুভেচ্ছা জানিয়ে তাদের পাশে থাকার অঙ্গিকার করেন। দ্বিতীয় মেয়াদে তিনি কোনো ঈদের জামাতে যাননি।

এরিক এডামস মেয়র থাকাকালেও ঈদের জামাতে উপস্থিত থেকে শুভেচ্ছা জানান।

মেয়র মামদানির এই জামাতে অংশগ্রহণের খবর ছড়িয়ে পড়লে পার্কচেস্টারের মুসলিম সম্প্রদায়ের মধ্যে আনন্দ নেমে আসে।

Related Posts