ঈদে বড় পর্দায় চার নায়িকা

বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে ঈদ মানেই যেনো নতুন নতুন সিনেমা নিয়ে নায়কনায়িকাদের সরব উপস্থিতি। হলে হলে ননতুন সিনেমা নিয়ে তারকারা ঘুরে বেড়ান, দর্শকদের সঙ্গে দেখা হয় প্রিয় তারকাদের। তাই বছরজুড়ে দর্শকের মনে জমে থাকা প্রত্যাশা, কৌতূহল আর উন্মাদনা এসে মিলিত হয়  ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোকে ঘিরে। বরাবরের মত এবারও একাধিক তারকার সিনেমা মুক্তি পাচ্ছে। কোন তারকা এবার নিজেকে ভিন্নভাবে মেলে ধরবেন, কোন গল্প দর্শকের হৃদয়ে দাগ কাটবে কিংবা কে অভিনয়ের চেনা গণ্ডি ভেঙে হাজির হবেন একেবারে নতুন অবয়বেবিগত বছরগুরোর মত এবারও এসব প্রশ্নই ঈদের আগে চলচ্চিত্রপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। 

তবে এবারের ঈদে আলোচনার বড় জায়গাজুড়ে রয়েছেন নায়িকারা। কারণ, শুধু সৌন্দর্যের আবরণে নয়, বৈচিত্র্যময় চরিত্র আর অভিনয়ের চ্যালেঞ্জ নিয়েই তারা পর্দায় আসছেন নতুন রূপে। কোথাও তারা দুর্ধর্ষ অ্যাকশননায়িকা, কোথাও রহস্যে মোড়ানো, আবার কোথাও গ্রামীণ জীবনের সরল  আবেগের প্রতিচ্ছবি। কেউ নেতিবাচক চরিত্রে চমকে দিতে প্রস্তুত, কেউ বা মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্পে হয়ে উঠছেন কেন্দ্রীয় শক্তি।

অ্যাকশন, থ্রিলার, প্রেম, রহস্য কিংবা আবেগঘন পারিবারিক গল্পের  প্রতিটি ঘরানার সিনেমাতেই এবারের ঈদে নায়িকাদের উপস্থিতি যেন আলাদা মাত্রা যোগ করছে। শুধু নায়কনির্ভরতার গণ্ডি পেরিয়ে তারা হয়ে উঠছেন গল্পের চালিকাশক্তি। আর সেই কারণেই এবারের ঈদের সিনেমা মানেই যেন নায়িকাদের নতুন রূপে আবিষ্কারের এক বর্ণিল আয়োজন।

সাবিলা নূর 

সাবিলা নূর এখন বড় পর্দার ব্যস্ত নায়িকা। এই যাত্রাটা তার শুরু হয় শাকিব খানের সঙ্গে তাণ্ডব সিনেমা দিয়ে। এরপল গেল ঈদে বনলতা এক্সপ্রেসের চিত্রা হয়ে দারুণ প্রশংসিত হয়েছেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই হাজির হচ্ছেন ঈদুল আজহার সবচেয়ে আলোচিত সিনেমা রকস্টারএর নায়িকা হয়ে। তিনি বলেন, শাকিব খান সিনেমায় থাকা মানেই আলোচনা ভিন্ন কিছু। আর সেটা যদি হয় রকস্টারের মত সিনেমা তাহলে তো কিছুই বলার নেই। এই বিশেষ কাজের অংশ হতে পেরে আমি দারুণ আনন্দিত।

সাবিলার ভাষ্যে, ‘সিনেমাটিতে অনেক কিছু নতুনত্বের সমাহার রয়েছে। বিশেষ করে শাকিব খানকে নতুনভাবে দেখতে পাবেন দর্শক। আর গল্পেও রয়েছে ভিন্নতা। এখানে আমার চরিত্রটি সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না। আশা করব সিনেমাটি হলে সবাই গিয়ে দেখুক, এরপর জানুক।তবে জানা গেছে রকস্টারে মিরা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। সিনেমাটিতে রকস্টার আগুনর প্রেমিকার চরিত্রেই দেখা যাবে তাকে। 

বিদ্যা সিনহা মিম

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবার ঈদে ফিরছেন ভিন্ন এক রূপে। আরিফিন শুভর সঙ্গে তার বহুল আলোচিত সিনেমামালিক’— দেখা যাবে তাকে অ্যাকশনধর্মী চরিত্রে। চরিত্রটির জন্য দীর্ঘ সময় ধরে মার্শাল আর্ট অ্যাকশন কোরিওগ্রাফির প্রশিক্ষণ নিয়েছেন তিনি। মিম বলেন, ‘দর্শক আমাকে সাধারণত যেভাবে দেখে অভ্যস্ত, ‘মালিক’— তার বাইরে একেবারে নতুনভাবে দেখবে। চরিত্রটির জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। শারীরিক প্রস্তুতির পাশাপাশি মানসিকভাবেও নিজেকে ভাঙতে হয়েছে।সিনেমাটির মাধ্যমে চার বছর পর শুভর সঙ্গে জুটি হয়েছেন মিম। সর্বশেষ তারাসাপলুডুসিনেমায় একসঙ্গে  করেছিলেন। এবার মালিকে তিনি হাজির হচ্ছেন মায়া চরিত্রে। মিমের ভাষায় চরিত্রটিতে রয়েছে বেশি টি লেয়ার। দর্শকরা পছন্দ হবে বলে তার বিশ্বাস। মিম বলেনবলা যায অনেক দিনই পরই সিনেমা পেৃক্ষাগৃহে আসছি। এটি একটি শতভাগ বাণিজ্যিক ঘরানার সিনেমা, যেখানে আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল। দর্শকদের জন্য চমক অপেক্ষা করছে। আমার বিশ্বাস, কাজটি সবার ভালো লাগবে।

মাসুমা রহমান নাবিলা

গ্রামীণ আবহ, সাহিত্যঘেঁষা গল্প এবং আবেগময় উপস্থাপনায় মাসুদ হাসান উজ্জল নির্মাণ করেছেনবনলতা সেন সিনেমায়  কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতার সেই রহস্যময়ী নারীর চরিত্রে দেখা যাবে মাসুমা রহমান নাবিলাকে।  চরিত্রটির জন্য তাকে একাধিক অডিশনের মধ্য দিয়ে যেতে হয়েছে। এমনকি চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শারীরিক পরিবর্তনও আনতে হয়েছে। নাবিলা বলেন, চরিত্রটির মধ্যে এক ধরনের নিঃসঙ্গতা সৌন্দর্য আছে। আমি চেষ্টা করেছি তাকে খুব স্বাভাবিকভাবে তুলে ধরতে। ধরনের গল্পে কাজ করার সুযোগ সবসময় আসে না। নাবিলা বলেন, ঈদে দ্বিতীয়বার আমার সিনেমা মুক্তি পাচ্ছে, এটা সত্যি আনন্দের। তবে উচ্ছ্বাসের সঙ্গে দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে আসছি, তাই কিছুটা নার্ভাসও ফিল করছি।  এটি প্রচলিত ধারার বাইরের এক জনরার গল্পের ছবি। আমাদের দর্শকরা এখন বিভিন্ন ঘরানার সিনেমাও দেখেন। আমার বিশ্বাস এবারও সেই ধারাবাহিকতা থাকবে।

নাজিফা তুষি

গেল ঈদে নাজিফা তুষি অভিনীত প্রেশার কুকার সিনেমা মুক্তি পায়। এখন সিনেমা হলে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। নতুন সিনেমা নিয়ে এবারের আজহাতেও পৃক্ষাগৃহে থাকছেন তিনি। পরিচালক মেজবাউর রহমান সুমন পরিচালিতরইদসিনেমায় রহস্যময় এক নারীর চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি। সিনেমাটি মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়। এতে কিছুটা বন্য, কিছুটা অস্বাভাবিক স্বভাবের চরিত্রকে নিখুঁতভাবে ধারণ করতে দীর্ঘ সময় প্রত্যন্ত অঞ্চলে কাটাতে হয়েছে তাকে। তুষি বলেন, চরিত্রটি খুবই অদ্ভুত এবং মানসিকভাবে জটিল। ধরনের চরিত্রে কাজ করতে গেলে নিজের ভেতরেও একটা পরিবর্তন আনতে হয়। আমি পুরো সময়টা চরিত্রের আবহের মধ্যেই থাকার চেষ্টা করেছি। সিনেমাটি  প্রসঙ্গে তুষি আর জানান, এটি প্রচলিতমাসালাঘরানার নয়। হাওয়ারর মতো কিছু আশা করলে মিলবে না। এটা একটু থেমে গিয়ে অনুভব করার মতো সিনেমা। প্রতিটা অনুভূতির আলাদা রঙ আছেলালের যেমন সৌন্দর্য, সবুজেরও তেমন। গল্প, আবহ, গানসব মিলিয়ে একটা নির্দিষ্ট মুড তৈরি করা হয়েছে। 

শবনম বুবলি

শবনম বুবলি অভিনীতপিনিকসিনেমায় দর্শক দেখতে পাবেন একেবারে নতুন এক বুবলিকে। রহস্য আর মনস্তাত্ত্বিক টানাপড়েনে নির্মিত গল্পে প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন তিনি। যদিও সিনেমাটি গেল কয়েক ঈদে মুক্তির ঘোষণা দিয়েও মুক্তি দেওয়া হয়নি। তাই সিনেমাটি নিয়ে রয়েছে ধুয়াশা। তবে সিনেমাটিতে নিজের চরিত্র নিয়ে বুবলী বলেন, আমি সবসময়ই ভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে চাই।পিনিক’—এর চরিত্রটি চ্যালেঞ্জিং ছিল। দর্শক আমাকে এভাবে আগে দেখেনি। সেই জায়গা থেকেই কাজটি করতে আগ্রহী হয়েছি।তবে সিনেমা মুক্তির ঘোষণা থাকলেও প্রচারণার আলোয় নেই বুবলী। বেশ কয়েকমাস ধরে একেবারেই যেনো আড়ালে এই নায়িকা। গুঞ্জন চলছে ফের মাতৃত্বকালীন বিরতিতে গিয়েছেন তিনি। যে কোনো সময় দিতে পারেন মাতৃত্বের সুখবর। 

পূজা চেরি

গেল ঈদে দম সিনেমা নিয়ে আলোচনায় ছিলেন পূজা চেরি। সিনেমাটির রেশ এখনও রয়েছে। সেই রেশের মধ্যেই আসে পূজার নতুন খবর।  মানে এবারের ঈদে পূজা চেরি  ডাবল চমক নিয়ে হাজির হচ্ছেন।  একদিকে স্পাই থ্রিলারমাসুদ রানা’, অন্যদিকে গ্রামীণ প্রেমের গল্পভিত্তিকনাকফুলের কাব্য’— দুটি ভিন্ন স্বাদের সিনেমায় দেখা যাবে তাকে। যদিও দুই সিনেমার প্রযোজনা সংস্থা  ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সঙ্গে না পাওয়ার রহস্যও রয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত সিনেমাটি দুটি মুক্তির তালিকায় রয়েছে।  পূজা বলেন, দুটি সিনেমার চরিত্রই একেবারে আলাদা। একটিতে অ্যাকশন থ্রিল, অন্যটিতে গ্রামীণ আবেগ প্রেম। একজন অভিনেত্রী হিসেবে এমন বৈচিত্রময় চরিত্রে কাজ করতে পারাটা দারুণ অভিজ্ঞতা।

Related Posts